ইহা অনুমানিত যে প্রতি বছর বায়ু দূষণ বিশ্বব্যাপী কয়েক শত সহস্র মৃত্যুর কারণ। যদিও সমস্যার গভীরতা সম্পর্কে বহুমত রয়েছে, কিছু উচ্চ সম্মানিত বিদ্ব্যজ্জ্ব্ন অনুমান করেছেন যে আমেরিকার পরিষ্কার বায়ু সংক্রান্ত আইন বিশ্বের কঠোরতম পরিষ্কার বায়ুমান সম্পর্কীয় আইন হওয়া সত্ত্বেও, প্রতি বছর বায়ু দূষনের কারণে ৫০ হাজার আমেরিকান অকাল মৃত্যুর শিকার হয়। সম্ভবত শিল্পোন্নত এবং উন্নতিশীল দেশগুলিতে বায়ুদূষণ সঙ্ক্রান্ত মৃত্যুর প্রধান কারণ কণাবস্তু সমূহ যেমন ঝুল এবং ধূলিকণা যা শ্বাস-প্রশ্বাস জনিত অকৃতকার্যতা ঘটাতে পারে। আরেকটি বড় স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের কারণ হল শহুরে ধুঁয়াশায় প্রায়্শয়ই অনুভূত ভূপৃষ্ঠ সম্পর্কিত ওজোন। ইহা অকাল মৃত্যু ঘটাতে সক্ষম, এবং পৃথিবীব্যাপী সমধিক অস্বস্তি ও শ্রমদিবস লোপের উৎস। গ্যাসোলিন থেকে সীসার নির্গমন শিশুদের মেধা হ্রাস করে এবং এই সত্যের উপলব্ধির দরুন বহু দেশ জ্বালানিকে ক্রমশঃ সীসা মুক্ত করারপদক্ষেপ গ্রহণ করেছে। SO2 নির্গমন হাঁপানি এবং অন্যান্য শ্বাসরোগীদের পক্ষে ঝুঁকির কারণ। সাধারনতঃ বয়স্ক এবং শিশুরাই সর্বাপেক্ষা আক্রম্য গোষ্ঠী। মাত্র ৫০ বছর আগে পশ্চিম পেনসিলভানিয়ার দোনরা নামক শহরে কয়েক দিনের ব্যবধানে বায়ু দূষণ সংক্রান্ত দুর্ঘটনায় ৫০ জনের মৃত্যু গোটা আমেরিকায় আলোড়ন তুলেছিল। বায়ু দূষণ আজকের দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষের আশংকার কারণ, বিশেষতঃ পৃথিবীর বৃহত্তর শহরগুলির শিশুদের পক্ষে। ২০০০ খ্রীষ্টাব্দের ফেব্রুয়ারীতে ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনা সভায় চীনের বায়ু দূষণ সংক্রান্ত সমস্যার গুরুত্ব উপস্থাপিত হয়।
স্ট্রাটোস্ফেয়ারে ওজোন স্তরের অবলুপ্তির কারণে বর্ধিত অতি বেগুনি রশ্মির মানব স্বাস্থ্যের উপর ত্বকের ক্যানসার, প্রতিরোধ ক্ষমতায় হ্রাস এবং ছানিসহ নানা চক্ষুরোগ প্রভৃতি প্রতিকূল প্রভাব ফেলতে পারে।
গ্রীনহাউজ্ গ্যাস নির্গমন হ্রাস করার নীতি এবং পদক্ষেপ সমূহ মানব স্বাস্থের উপর অন্য প্রভাব বিস্তার করতে সক্ষম যা জলবায়ুর সহিত সম্পর্কিত নয়। কিছু কৌশল যথা শক্তির যথোপোযুক্ত ব্যবহার এবং আজীবাশ্ম জ্বালানির ব্যবহার, বায়ুর গুণমান বৃদ্ধির উপর প্রভূত প্রভাব ফেলতে পারে, বিশেষতঃ শ্বাসের সহিত কণাগ্রহণ জনিত মৃত্যুহার হ্রাস করে। ১৯৯৭ খ্রিষ্টাব্দে স্বাস্থবিজ্ঞানীদের একটি
আন্তরজাতিক দল অনুমান করেছেন যে, মধ্যম মানের কার্বন নির্গমন নীতি ২০০০ থেকে ২০২০ খ্রীস্টাব্দের মধ্যে বিশ্বব্যাপী ৮০ লক্ষ কণাজনিত মৃত্যু রোধ করতে সক্ষম। আই.পি.সি.সি. এবং জলবায়ু সংস্থাসহ অন্য অনেক সংগঠন ২০০০ খ্রীস্টাব্দের মার্চ মাসে গ্রীনহাউজ্ নিবারণের প্রাথমিক ব্যয় এবং সুবিধাগুলির উপর ওয়াশিংটনে একটি কর্মশালার আয়োজন করে। সম্ভাব্য প্রাথমিক প্রভাবগুলি যথা গ্রীন হাউজ্ নির্গমন নিবারণ সংক্রান্ত নীতির দ্বারা জলবায়ু সুরক্ষা ব্যতিত অন্যান্য ক্ষেত্রে সুবিধাগুলি এবং ব্যয়ভার জানার জন্য গবেষনার প্রয়োজন।
বিশ্বের পরিবেশমণ্ডলের দ্রুত উষ্ণীভবন নিবারণের জন্য গ্রীনহাউজ্ নির্গমন হ্রাসের উদ্দেশ্য আন্তর্জাতিক সংস্থাগুলি রনলিপ্ত হয়েছে। নীতি নির্ণায়কগণের উপলব্ধিতে জলবায়ু রক্ষা একটি দীর্ঘমেয়াদী অভিগ্রহ যার প্রধান সুবিধাগুলি অনাগত প্রজন্মগুলির উপভোগ্য। যা হোক, গ্রীন হাউজ্ গ্যাস নির্গমন নিবারণের জন্য উপলব্ধ মূল পদক্ষেপগুলি বায়ুর গুণমান উন্নয়নের ব্যাপারে এবং স্বাস্থ্য সহ অন্যান্য জলবায়ুর সঙ্গে সম্পর্কহীন সুবিধাগুলির উপরেও উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারে।
অধিকাংশ ক্ষেত্রে জলবায়ু এবং বায়ুর গুণমান রক্ষার প্রয়াস পৃথক ও স্বাধীন ভাবে নেওয়া হয়। অর্থনৈতিক ও পরিবেশগত দৃষ্টিভঙ্গি থেকে এই সংযোগহীনতা একগুচ্ছ অসুবিধার সৃষ্টি করে। শিল্প সংস্থাগুলির মতে তাদের নীতিসমূহ কয়েকটি ধাপে কার্যকরী করা সম্ভব, যথা এক বৎসরে তারা কার্বন হ্রাস করতে সক্ষম, ও অন্য এক বৎসরে প্রচলিত বায়ুদোষনকারীসমূহের মাত্রা হ্রাস করতে সক্ষম। এর ফলস্বরূপ উদ্ভূত অনিশ্চয়তা নিজেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিবন্ধী।
পরিবেশগত দৃষ্টিভঙ্গী থেকে পৃথকভাবে বায়ুর গুণমান এবং পরিবেশ রক্ষার উদ্যোগের কয়েকটি সংকোচনকারী প্রভাব রয়েছে। অসংহত পরিকল্পনাগুলির অধিকতর প্রবনতা সামগ্রিক পরিবেশ রক্ষার পরিবর্তে শুধুমাত্র নলমুখ নির্গমন নিয়ন্ত্রণ করার দিকে। কিন্তু শক্তির যথোপযুক্ত প্রয়োগ বা কম কার্বনঘটিত জ্বালানি ব্যবহার, ও পুনর্নবীকরণ যোগ্য শক্তিতে রুপান্তরিত করার ক্ষেত্রে জনমত সংগঠন করার অসুবিধার বিষয়ে তারা অতি অল্প প্রয়াসী।
জলবায়ু এবং বায়ুর গুণমান রক্ষার ব্যাপারে একটি সুসংহত পরিকল্পনা রচনা, কার্যকারী এবং বিজ্ঞাপিত করে বৃদ্ধ, শিশু ও সকল বয়সের হাঁপানির রোগী যারা সর্বপেক্ষা ভেদনীয়- শ্বাসজনিত ও হৃদজনিত স্বাস্থ্যের উন্নতির দরুন তাৎক্ষনিক ভাবে উপকৃত হতে পারেন।এই সমস্ত নীতি সমূহ উল্লেখযোগ্য ভাবে কার্বন হ্রাস করবে এবং জলবায়ু রক্ষার সুবিধাগুলি, যা মূলতঃ সকল দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিকট উপলব্ধ, তখনই উন্নতিশীল দেশগুলির নিকট গ্রহণযোগ্য হবে যখন উন্নত বায়ুমানের সুবিধাগুলি নাগরিকদের বোধগম্য হবে। উপরন্তু, উত্তর-দক্ষিণ মতভেদের, যা এতদিন জলবায়ু আলোচনাগুলিকে কুপ্রভাবিত করেছে, সমাধান করে একটি সুসংহত পরিকল্পনা গ্রহণ করা যায় যা প্রজন্মগত বৈষম্য সমাধান করবে। এই পরিকল্পনা নিম্নগুণমানের নগরভিত্তিক বায়ু থেকে বিপন্ন নগরবাসী জনগণের প্রয়োজনগুলি মিটাবে এবং তার সঙ্গে কম কার্বনভিত্তিক শক্তি প্রকল্পগুলির রূপান্তর, যা বিশ্বব্যাপী ভবিষ্যত প্রজন্মের জলবায়ুকে সুরক্ষিত করতে প্রয়োজনীয়, ত্বরান্বিত করবে।
জলবায়ু এবং বায়ুমান রক্ষার ব্যাপারে সুসংহত পরিকল্পনার বিষয়ে সর্বাপেক্ষা বিস্তৃত গবেষণা STAPPA/ ALAPCO গবেষণা যা আমেরিকায় এই সব পরিকল্পনা কিভাবে কার্যকরী করা যায় সে ব্যাপারে ব্যাখ্যা করে ১৯৯৯ সালের শেষভাগে প্রকাশিত হয়। এই সমস্ত পরিকল্পনার কিছু অংশ মেক্সিকো শহরের দীর্ঘমেয়াদী বায়ুমান রক্ষার পরিকল্পনা হিসাবে গৃহিত হচ্ছে কারণ মেক্সিকোর আইন আমেরিকা অপেক্ষা নমনীয় যাতে এই প্রকার সুসংহত প্রয়াস ব্যবহার করা সম্ভব।
Translated into Bengali by Saheli Nath
|
Join the Climate Institute e-news mailing list: |
© 2007 - 2010 Climate Institute All Rights Reserved |
900 17th St. NW, Suite 700, Washington, DC 20006 Phone: +1-202-552-4723 Fax: +1-202-737-6410 info@climate.org |